
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন ও ভারতের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য এক শীর্ষ বৈঠকের আগে গুরুত্বপূর্ণ মিত্রদের সমর্থন চান তিনি। এই ফোনালাপগুলো হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষের কয়েক ঘণ্টা আগে, যার মধ্যে মস্কোকে ইউক্রেনে আক্রমণ থামাতে বলা হয়েছে, না হলে রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এর মধ্যে ওয়াশিংটন ও মস্কো,উভয়ই নিশ্চিত করেছে, পুতিন-ট্রাম্প বৈঠক হতে যাচ্ছে, আগামী সপ্তাহেই। এদিকে,ক্ষমতায় আসার পর প্রথম কয়েক মাস ধরে ট্রাম্প ইউক্রেনে শান্তি আনার চেষ্টা করে যাচ্ছেন, যদিও তিনি দাবি করেছিলেন,২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন তিনি। কিন্তু তার প্রচেষ্টা এখনো কোনো বড় সাফল্য আনেনি। এমনকি তিনি চাইচ্ছেন, চীন ও ভারতের মতো দেশগুলো যেন মস্কোর কাছ থেকে তেল ও গ্যাস কেনা কমিয়ে দেয়, যা রাশিয়ার সেনাবাহিনীর অর্থায়নের প্রধান উৎস বলে কিয়েভ ও পশ্চিমা দেশগুলো মনে করে।অন্যদিকে,এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ভারতের ওপর শুল্ক বাড়িয়েছেন।
কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে তার অভিযান শুরু করার পর থেকে রুশ তেল কেনা দেশটি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।এই অবস্থায় ক্রেমলিন জানিয়েছে, পুতিন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার প্রধান ফলাফল জানিয়েছেন। এই বিশেষ দূত সপ্তাহের শুরুতে মস্কোতে সফর করেন।ক্রেমলিন আরো জানিয়েছে, প্রেসিডেন্ট শি চিনপিং,দীর্ঘমেয়াদি সমাধানের প্রতি সমর্থন জানিয়েছেন।








