
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যেসব প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা প্রত্যাখ্যান করেছেন ইতালি ও জার্মানির নেতারা। ইউক্রেন সংঘাতের অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতারা এখন শান্তি সম্মেলনে অংশ নিয়েছেন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রুশ প্রেসিডেন্টের পরিকল্পনাকে অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছেন। যার অর্থ হলো, রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে সরে আসতে হবে।এদিকে পুতিনের প্রস্তাবকে স্বৈরতান্ত্রিক শান্তি আখ্যা দিয়ে নাকচ করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।শান্তি সম্মেলনে একটি খসড়া ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে,যেখানে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং দেশটির বিরুদ্ধে যেকোনো পারমাণবিক হুমকিকে প্রত্যাখ্যান করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্যে এদিকে পুতিনের প্রস্তাবকে স্বৈরতান্ত্রিক শান্তি আখ্যা দিয়ে নাকচ করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। উল্লেখ্য কৃষ্ণসাগর ও আজভ সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত খুবই গুরুত্বপূর্ণ।পুতিন এর আগে বলেছিলেন, ইউক্রেন যদি চারটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে,তাহলে তিনি যুদ্ধবিরতিতে সম্মত আছেন।ওই চারটি অঞ্চলের কিছু অংশ রাশিয়ার দখলে আছে এবং এগুলোকে তার নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে রাশিয়া।ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রিই ইয়েরম্যাক সুইজারল্যান্ডের এই সম্মেলনে বলেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা নিয়ে কোনো আপস নেই।
