যুদ্ধে ক্লান্ত পুতিন, তবুও রাজি নন চুক্তিতে, দাবি ট্রাম্পের

0
100
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
যুদ্ধ করতে করতে ক্লান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তার পরেও তিনি কোনও চুক্তি করতে রাজি নন! এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি এ-ও মনে করেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করবেন প্রেসিডেন্ট পুতিন।
১৫ অগাস্ট আলাস্কার অ্যাঙ্কোরেজে মার্কিন সেনাঘাঁটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন-এ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করে নিজের শর্তের কথা জানিয়ে মস্কো ফিরে গিয়েছেন পুতিন। তার পর সোমবার হোয়াইট হাউসে ওভাল অফিসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। শুধু জেলেনস্কি নয়, সেই বৈঠক ছিল আদতে তারকাখচিত!
ওভাল অফিসের বৈঠকে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ়, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং নেটোর মহাসচিব মার্ক রুট।