গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

0
144
ছবি সৌজন্যে : এক্স
গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোনে কথা বলেছেন। আলোচনায় দুই নেতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়েও কথা বলেছেন বলে জানা গিয়েছে।
ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ফোনালাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে প্যালেস্টাইনের সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি এবং সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার উপায় নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রেসিডেন্ট পুতিনের গত অগাস্ট-এ শেষবার কথোপকথন হয়েছিল। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু রাশিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন।