গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National রাশিয়ার সেনাপ্রধানকে অপসারণ করলেন পুতিন

    রাশিয়ার সেনাপ্রধানকে অপসারণ করলেন পুতিন

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স
    রাশিয়া সেনার স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভকে অপসারণ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনাচক্রে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে রুশ-ইউক্রেন প্রতিনিধি পর্যায়ের আলোচনার মধ্যেই এই পদক্ষেপ করেছে ক্রেমলিন।
    রুশ প্রেসিডেন্টের দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, জেনারেল সালিউকভকে জাতীয় নিরাপত্তা পর্ষদের উপসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পর্ষদই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্টের পরামর্শদাতা সংস্থা।
    প্রেসিডেন্ট পুতিনই পর্ষদের সভাপতি। রুশ-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কুস্ত ভূখণ্ডের সেনাঘাঁটিগুলিতে একের পর হামলা চালিয়েছেন জেলেনস্কির সেনা। স্থলবাহিনীর প্রধান জেনারেল সালিউকভকে তার জন্যই সরতে হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে সম্প্রতি আর্থিক দুর্নীতির অভিযোগও উঠেছিল।