
দীর্ঘ চার বছর ধরে চলা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রক্তাক্ষয়ী যুদ্ধ-র শান্তি চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, সংঘাত থামাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। শীঘ্রই তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করতে পারেন বলেও খবর।
রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে মস্কোতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, এই দীর্ঘ সংঘাত এবার শেষ হতে চলেছে।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ নিয়ে ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠা করতে উভয় পক্ষ যদি একটি সমঝোতায় রাজি হয়, তাহলেই একমাত্র দ্বিপাক্ষিক বৈঠক সম্ভব। এদিকে শুক্রবারই রাশিয়া-ইউক্রেনের তিন দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শনিবার রাশিয়া ৯ মে-র বিজয় দিবস উপলক্ষে দু’দিনের একপাক্ষিক যুদ্ধবিরতির ঘোষণা করেছিল।







