
রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার ছাড়পত্র দিলে ন্যাটো সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়বে বলে রাশিয়ার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন ও ব্রিটিশ শীর্ষ নেতারা সেই সিদ্ধান্ত নিতে পারেন। উল্লেখ্য ২০২২ সালে ইউক্রেনের ওপর হামলা শুরুর পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাবিশ্বের উদ্দেশে একাধিক হুমকি দিয়েছেন।
ইউক্রেনের জন্য কোনো বিশেষ অস্ত্র বা সামরিক সাহায্যের সম্ভাবনা দেখা দিলেই তিনি সরাসরি ন্যাটোর সঙ্গে রাশিয়ার সামরিক সংঘাত সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।তাতে কিছুটা কাজও হয়েছে। কিছু পশ্চিমী দেশগুলোর নেতা দ্বিধা-দ্বন্দ্ব দেখিয়ে সাহায্যে বিলম্ব করেছেন অথবা অস্ত্র সরবরাহ করেও তার প্রয়োগের ওপর কিছু শর্ত বসিয়েছেন। এবার ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে ক্ষেপণাস্ত্র হামলার ছাড়পত্র চাইতে রুশ প্রেসিডেন্ট আবার তার লাল সীমা নিয়ে তর্জনগর্জন করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেন্ট পিটার্সবার্গ শহরে বলেন,ন্যাটো দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলার সবুজ সংকেত দিলে রাশিয়া সেই পদক্ষেপকে ন্যাটোর যুদ্ধে প্রবেশ হিসেবে গণ্য করবেন।তার বক্তব্য, সে ক্ষেত্রে হুমকি অনুযায়ী রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নেবে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওয়াশিংটনে তাদের আলোচনায় ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। সূত্র অনুযায়ী, এই দুই দেশ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে আরো স্বাধীনতা দিতে চলেছে। তবে বাইডেন ও স্টারমার সম্ভবত সরাসরি এমন ঘোষণা করবেন না
