
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সৌদি আরবে প্রথম বৈঠক করবেন।রাশিয়ার নেতার সাথে প্রায় ৯০ মিনিটের ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা করা হয়েছে।
যেখানে তারা ইউক্রেনে প্রায় তিন বছর ধরে মস্কোর আক্রমণের অবসান ঘটানোর বিষয়ে আলোচনা করেছেন।ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, অবশেষে দেখা করার আশা করছেন। সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে দেখা করবেন, দেখবেন তাঁরা কিছু একটা করতে পারেন কিনা। তবে,মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বৈঠকের তারিখ নির্ধারিত হয়নি। তবে এটি খুব তাড়াতাড়ি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অংশগ্রহণ করবেন বলেও আশা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুবরাজকে চেনেন , এবং তাঁর মনে হয় এটি দেখা করার জন্য খুব ভালো জায়গা হবে।
উল্লেখ্য ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে ঘোষণা করেছিলেন যে প্রেসিডেন্ট পুতিন,ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্তাদের ইউক্রেন নিয়ে আলোচনা করার জন্য মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
