গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International পুতিন-ট্রাম্প সাক্ষাৎ, বৈঠকের সম্ভাবনা বুদাপেস্টে

    পুতিন-ট্রাম্প সাক্ষাৎ, বৈঠকের সম্ভাবনা বুদাপেস্টে

    0
    60
    ছবি সৌজন্যে : এক্স
    রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ তীব্র হচ্ছে, তার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্ভবত পরের দুই সপ্তাহের মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করবেন। তার আগে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও জানিয়েছে, দুই সপ্তাহের মধ্যে মার্কো রুবিও তাঁর রুশ সমকক্ষ সের্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন।
    পুতিনের সঙ্গে খুব ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, পুতিন-জেলেনস্কি সম্পর্ক খুবই খারাপ। আমরা ইতিমধ্যেই আটটি যুদ্ধ মিটিয়ে ফেলেছি, এবার নবমটাও শেষ করবেন বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে প্রায় দুই ঘণ্টার ফোনালাপের পরেই এই বৈঠক নিয়ে সম্মতি হয়েছে।