রাশিয়ায় ব্রিকস সম্মেলনে শিকে চান পুতিন

0
390

আগামী মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

 

ইউক্রেনের সঙ্গে সংঘাত শুরুর পর বড় ধরনের পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া।পরিস্থিতি থেকে উত্তরণে বরাবরই চীনের সাহায্য চেয়ে আসছে রাশিয়া। এরই মধ্যে দেশ দুটির বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়ার উপকূলীয় শহর ভ্লাদিভস্তকে আয়োজিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে দেখা করেছেন পুতিন। এ সময় তিনি বলেছেন, ব্রিকস সম্মেলনে শি চিনপিং অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন।