গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের

    তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের

    0
    124
    ছবি সৌজন্যে : ইউটিউব
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তাঁর মতে, ওই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
    সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিয়ে গিয়ে রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা করা হচ্ছে। রাশিয়া বিশ্ব যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।
    তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণে সমালোচনা করে বলেছেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে বিপদের মুখে ফেলছে। রুশ প্রেসিডেন্ট পুতিন এও দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে আশ্বাস দিয়েছেন যে, ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা সহযোগিতা করবে।