গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International মার্কিন চাপে মাথা নত নয়: পুতিন

    মার্কিন চাপে মাথা নত নয়: পুতিন

    0
    104
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ওয়াশিংটন বা অন্য কোনও দেশের চাপের কাছে মস্কো কখনও মাথা নত করবে না। রাশিয়ায় কোনও আঘাত করলে, তার জবাবও ভয়ঙ্কর হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
    রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত, চিনের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে আমেরিকা। শুল্ক চাপাচ্ছে ক্রমাগত। গত বুধবার আমেরিকা রাশিয়ার দুটি তেল ফার্ম, রসনেফ্ট ও লুকওয়েলের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে। আমেরিকার স্যাংশন বা নিষেধাজ্ঞাকে শত্রুতাপূর্ণ আচরণ বলেই উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে রাশিয়া-আমেরিকার সম্পর্ক মজবুত হবে না বলেই উল্লেখ করেছেন তিনি। আমেরিকার চাপানো নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতিতে কোনও বিশেষ প্রভাব পড়বে না এবং রাশিয়ার শক্তি ক্ষেত্রের বাণিজ্যও আগের মতোই থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন পুতিন।
    তিনি বলেছেন, এটা অবশ্যই রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা। কিন্তু কোনও আত্মসম্মানপূর্ণ দেশ এবং আত্ম-সম্মানযুক্ত ব্যক্তি কখনওই চাপে পড়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। আমেরিকা যেভাবে রাশিয়া থেকে অন্য দেশের তেল কেনা বন্ধ করাতে উঠে-পড়ে লেগেছে, তাতে বৈশ্বিক শক্তির ভারসাম্য নষ্ট হবে এবং জ্বালানির দাম বাড়বে বলেই সতর্ক করেছেন প্রেসিডেন্ট পুতিন।