যুদ্ধ বন্ধে পুতিন-জেলেনস্কির ফোনালাপ 

0
655
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ফের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন তিনি।
সূত্রের খবর, দুই দেশের রাষ্ট্রপ্রধানকে আলোচনায় বসতে অনুরোধ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁদের তরফে আপাতত ইতিবাচক সাড়া মিলেছে। যদিও বৈঠক তা কবে এবং কথায় হবে, তা এখনও নিশ্চিত নয়। গত তিন বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধ থামাতে তিনি তৎপরতা দেখাবেন। পদে এসে সেই কাজই শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে পুতিনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে, তারপরই ট্রাম্প ফোন করেন ভোলোদিমির জেলেনস্কিকে।
পরে সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট জানান, পুতিন এবং জেলেনস্কি দু’জনই আলোচনায় বসতে রাজি। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে যে কথা হয়েছে তা স্বীকার করে নিয়েছে মস্কো এবং কিয়েভ।