
যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনার সম্ভাবনাই নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে, জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সাগেই লাভরভ। তিনি আরও জানিয়েছেন দই রাষ্ট্রনেতার আপাতত কোনও বৈঠকেরও সম্ভাবনা নেই।
রুশ বিদেশমন্ত্রীর ওই বক্তব্যের জবাবে ইউক্রেনের উপ-বদেশমন্ত্রী সার্গি কিসলিৎসকা বলেছেন, আলোচনা যদি হয় তবে তা ভূখণ্ডের বদল নিয়েই হবে। লাভরভঅবশ্য শুক্রবার জানিয়েছেন, শীর্ষস্তরের বৈঠকের আগে যুদ্ধবিরতি সংক্রান্ত রূপরেখা তৈরির কাজ শেষ করা প্রয়োজন। সেই সঙ্গে তাঁর দাবি, এখনও সেই কাজ একটুও এগোয়নি। ফলে প্রথম বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা সম্ভব নয়।
লাভরভ শুক্রবার অভিযোগ করেছেন, ২০২২ সালে জেলেনস্কি একটি ডিক্রি জারি করে মস্কো-কিভ শীর্ষবৈঠক নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এখনও সেই ডিক্রি তিনি প্রত্যাহার করেননি।
