সন্ত্রাসবাদে পূর্ণ সমর্থন, মোদীকে বার্তা পুতিনের

0
108
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পহলেগাঁও আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দু’দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, পহলেগাঁও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন তিনি।
পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে ভারতকে পূর্ণ সমর্থনে’র আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ঠিক এই সময়েই প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ভ্লাদিমির পুতিন।
বিদেশ মন্ত্রকের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, হামলায় নিরীহদের প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাশিয়ার বিজয় দিবসের ৮০ তম বর্ষপূর্তি উপলক্ষে পুতিনকে শুভেচ্ছা  জানিয়েছে।