পুতিনের গড়িমসি সহ্যের সীমা ছাড়িয়েছে: ট্রাম্প

0
112
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের জেদের কারণে ইউরোপে চলমান সংঘাত নিরসন কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাজি থাকলেও এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেঁকে বসেছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর শুরুতে শান্তি আলোচনায় রাশিয়ার আগ্রহ থাকলেও ইউক্রেন থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
এ সময় ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গড়িমসি সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন উল্লেখ করে তিনি জানিয়েছেন, তিনি ভেবেছিলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নেওয়া সহজ হবে।