
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিকে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপনাস্ত্র হানায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। আহতের সংখ্যা ৩০-এরও বেশি। আহতদের মধ্যে ১৪ জনকে ক্ষেপনাস্ত্র হামলায় বিধ্বস্ত হোটেলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিরতির জন্য আলোচনা চেয়ে কিভের চিঠি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
ক্রেমশনি জানিয়েছিল আলোচনার প্রস্তাব পেলে তারাও যুদ্ধবিরতির বৈঠকে বসতে রাজি। কিন্তু জেলেনস্কির শহর-সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় নতুন করে রুশ ফৌজের হামলায় শান্তিপ্রক্রিয়া নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
