গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment অস্কারের দৌড়ে পুতুল, আপ্লুত পরিচালক ইন্দিরা

    অস্কারের দৌড়ে পুতুল, আপ্লুত পরিচালক ইন্দিরা

    0
    122
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    অস্কারে ইতি মা গানের সফর শেষ,তবে নতুন করে আশার আলো দেখাচ্ছে বাংলা ছবি,পুতুল। অস্কারে সেরা ছবির বিভাগে নির্বাচিত হয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি।উল্লেখ্য,এই প্রথম কোনও বাংলা সিনেমার এই ক্যাটাগরিতে সিলেকশন পেল।

    স্বভাবতই আবেগের জোয়ারে ভাসছেন পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। বস্তুতঃ অস্কার কমিটির থেকে ই-মেল পেয়েই ইন্দিরার দিন শুরু হয়েছে।পরিচালকের কথায়, তাঁর ছবি, কাজ, তাঁর পরিচালনা, লেখাকে পছন্দ করার জন্য দ্য অ্যাকাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে কৃতজ্ঞ।সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। অ্যাকাডেমি ওয়েব সাইটে এখন সেটা বেরিয়ে গিয়েছে এটা সবথেকে বড় ভ্যালিডেশন। পরিচালক ইন্দিরা খুব খুশি, খুব ভুল যদি না করেন প্রথমবার কোনও বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগরিতে সিলেকশন পেল।যেটা ওয়েব সাইটেও আছে। আর একটা ক্যাটাগরি পেল। বাংলা, দেশ ও সারা বিশ্বের মিডিয়ার কাছে আর অবশ্যই তাঁর টিম কৃতজ্ঞ।বলা হচ্ছে অত্যন্ত পরিশ্রম করে মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে পুতুল সিনেমা তৈরি করেছেন ইন্দিরা।নবাগত পরিচালকের ছবিতে সুর সাজিয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায়।সম্পাদনা অর্ঘ্যকমল মিত্র।নিজের সংগ্রামের কথা জানিয়ে পরিচালক বলেছেন,খুব কষ্ট করে সিনেমাটা বানিয়েছেন। প্রযোজনা,পরিচালনা করেছেন।কোনও বড় প্রযোজকের সাহায্য ছিল না। পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় খুব খুশি যে অস্কার কমিটি মেম্বার্সদের তাঁর কাজ ভালো লেগেছে। এই যে বাংলা ছবিকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পেরেছেন, তাও আবার একজন নবাগত পরিচালক হিসেবে, এটা ইন্দিরার কাছে একটা বড় ব্যাপার। সব মিলিয়ে সারা বিশ্বের সেরা দুশো সিনেমার মধ্যে ,পুতুল। এটাই তো পাওনা। ইন্দিরা বলেছেন, দেশে-বাইরে অনেক ছবি রিলিজ হয়, তাঁর এটাই পাওনা যে ছবিটা একটা সুন্দর জায়গা পেল।

    তার স্বীকৃতি পেল। আর অস্কার উল্লেখ্য এপিটোম অফ ফিল্মস। এমন জায়গা থেকে ছবি একটা মার্জিত সম্মান পেল। প্রিমিয়ারেও ছবিটা দেখে সবাই বলেছিল এটা পাওয়া উচিত। পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় খুব খুশি যে পুতুল এটা পেল।