গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata লেকটাউনে নড়ছে মেসির মূর্তি! মেরামতও 

    লেকটাউনে নড়ছে মেসির মূর্তি! মেরামতও 

    0
    4
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লেকটাউনে লিওনেল মেসির মূর্তি হাওয়ায় নড়ার ঘটনায় শোরগোল পড়েছে। পথচলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি দেখেন। তাঁরাই খবর দেন লেকটাউন থানায়। পুলিশও খবর দেয় পূর্ত দফতরে।
    পরে পুলিশ এবং পূর্ত দফতরের কর্মীরা লেকটাউনে গিয়ে ওই মূর্তি খতিয়ে দেখে মেরামত করেছেন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পথচলতি লোকেরা সোমবার দুপুরে লক্ষ্য করেন মেসির মূর্তিটি ঈষৎ নড়ছে। সেই খবর পেয়ে পূর্ত দফতরের কর্মীরা সেখানে গিয়ে দেখেন, মূল কাঠামোর স্ক্রু আলগা হয়ে গিয়েছিল। অনুমান করা হচ্ছে, সেই কারণেই হাওয়ায় দুলে থাকতে পারে মূর্তিটি। যদিও পূর্ত দফতরের কর্মীরা সেগুলি আবার মেরামত করে দেন।
    ভিআইপি রোড পারাপারের জন্য লেকটাউনের যে এলাকায় ভূগর্ভস্থ পথ তৈরি হয়েছে, তার উপরের অংশে বসানো রয়েছে মেসির মূর্তি। গত বছরের ডিসেম্বরের মেসির কলকাতা সফরের সময়ে এই মূর্তির উন্মোচন হয়।