গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology কিউ-ডে : সবচেয়ে ভয়ঙ্কর সাইবার বিপর্যয়ের আশঙ্কা!

    কিউ-ডে : সবচেয়ে ভয়ঙ্কর সাইবার বিপর্যয়ের আশঙ্কা!

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন,কিউ-ডে নামে পরিচিত একটি সময় খুব দ্রুত সামনে চলে আসছে- যেদিন কোয়ান্টাম কম্পিউটার এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে, বর্তমানে ব্যবহৃত অধিকাংশ এনক্রিপশন ব্যবস্থা সহজেই ভেঙে ফেলতে পারবে।

    প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সেই দিনটি এলে ব্যাংকিং লেনদেন, চিকিৎসা সংক্রান্ত নথি, ব্যক্তিগত ই-মেইল, অবস্থান সংক্রান্ত তথ্য, এমনকি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটও নিরাপদ থাকবে না।বলা হয়েছে, ১৯৯০-এর দশক থেকেই,কিউ-ডে-এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বিজ্ঞানীরা অবগত ছিলেন।তবে সম্প্রতি প্রযুক্তি জায়ান্ট গুগল সতর্ক করে বলেছে যে,২০২৯ সালের মধ্যেই কোয়ান্টাম কম্পিউটার কিছু এনক্রিপশন ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম হতে পারে। এর ফলে নিরাপত্তা প্রস্তুতির জন্য সময় অনেক কমে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বলা হচ্ছে,কিউ-ডে হলো সেই সময়, যখন কোনও রাষ্ট্র বা প্রতিপক্ষ এমন কোয়ান্টাম কম্পিউটারের অধিকারী হবে, যা বর্তমানে ব্যবহৃত ক্রিপ্টোগ্রাফি ভেঙে ফেলতে পারবে।বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বিভিন্ন রাষ্ট্র বা সাইবার অপরাধীরা ইতিমধ্যে এনক্রিপ্টেড তথ্য চুরি করে সংরক্ষণ করছে। ভবিষ্যতে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার পাওয়া গেলে তারা সেই তথ্য ডিক্রিপ্ট করতে পারবে।

    এই কৌশলকেই বলা হচ্ছে,হারভেস্ট নাউ, ডিক্রিপ্ট লেটার। বিশেষ করে স্বাস্থ্য তথ্য, জিনগত তথ্য, আর্থিক রেকর্ড ও রাষ্ট্রীয় গোপন নথি সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।