গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International কোয়াডের বৈঠক নাও হতে পারে

    কোয়াডের বৈঠক নাও হতে পারে

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্রিয় সামরিক চতুর্দেশীয় অক্ষ-এর বার্ষিক শীর্ষবৈঠক এ বার না-ও হতে পারে বলে খবর। ঘটনাচক্রে, আগামী নভেম্বরে দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা ছিল।

    ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান এর সদস্য গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পরে বিদেশ মন্ত্রকের তরফেও কোয়াড শীর্ষবৈঠক আয়োজনের বার্তা দেওয়া হয়েছিল। উল্লেখ্য ২০২৪ সালের নভেম্বরে আমেরিকায় ডেলাওয়ারে কোয়াডের বার্ষিক শীর্ষবৈঠক হয়েছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত ওই বৈঠকে মোদীর পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস যোগ দিয়েছিলেন।সেখানেও জানানো হয়েছিল, ভারত পরবর্তী কোয়াড শীর্ষবৈঠকের আয়োজক হতে চলেছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের জমানায় কেন চিনকে চাপে রাখার জন্য গঠিত চতুর্দেশীয় অক্ষ ,কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড-এর গুরুত্ব কমল, এমন প্রশ্নও উঠছে। সংবাদমাধ্যমের দাবি, ভারতের সঙ্গে শুল্কসংঘাত এবং জাপানের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েন এর অন্যতম কারণ।এদিকে,বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কোয়াড শীর্ষবৈঠক আয়োজনের বিষয়ে কূটনৈতিক স্তরে এখনও কোনও বার্তা আসেনি সদস্যরাষ্ট্রগুলির তরফে। তিনি বলেছেন,যা সময় রয়েছে, তাতে নভেম্বরে শীর্ষবৈঠকের আয়োজন করা খুবই কঠিন।এর পাশাপাশি, কোয়াড নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনাগ্রহের আর একটি কারণ হতে পারে গত বছর গঠিত সামরিক জোট,স্কোয়াড।

    জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সকে নিয়ে আমেরিকার নেতৃত্বাধীন ওই সামরিক জোটে ভারত এবং দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে প্রাথমিক ভাবে বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তা হয়নি।