
যাঁরা ইন্টারভিউতে ডাক পেলেন না তাদের ভবিষ্যৎ কি। প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীদের মুখ মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডল, সুমন বিশ্বাসরা। শনিবার এসএসসি-র তালিকা প্রকাশের পরেও বিতর্ক থামছে না। ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের অনেকে।
এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থীর তালিকা প্রকাশ হয়েছে শনিবার। ইন্টারভিউয়ের আগে হবে ভেরিফিকেশন। কিন্তু সেই তালিকায় নাম নেই চাকরিহারাদের একাংশের। যাঁদের নাম নেই তাঁরে ভবিষ্যৎ কী প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। ভরসা এবার নবম-দশমের রেজাল্টে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, এসএসসি-র সেই প্যানেলটাই পুরো বাতিল হয়ে গিয়েছে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। নবম-দশমের এখনও রেজাল্ট বেরোয়নি। তবে একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ে যারা ডাক পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ইন্টারভিউয়ের আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। শোনা যাচ্ছে ১৮ নভেম্বর থেকে এই ভেরিফিকেশন পর্ব শুরু হতে পারে।
এদিকে ইন্টারভিউয়ের তালিকা বেরতেই যেসমস্ত যোগ্য শিক্ষকরা ইন্টারভিউতে ডাক পাননি, ভবিষ্যতে তাঁরা কি করবেন। পরীক্ষা সংক্রান্ত যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আলোচনা করতে প্রাক্তন সিবিআই ডিরেক্টর উপেন বিশ্বাসের বাড়ি গিয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ।
