গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata মার খেয়েও দাবি আদায়ে অনড় যোগ্য শিক্ষক-শিক্ষিকারা

    মার খেয়েও দাবি আদায়ে অনড় যোগ্য শিক্ষক-শিক্ষিকারা

    0
    95
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মার খেয়েও মাটি কামড়ে আন্দোলনে রয়েছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালেও উত্তেজনা রয়েছে বিকাশ ভবনে।

    পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে ফের অবস্থান বিক্ষোভ শুরু করেছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, চাকরি ফেরতের দাবি আরও জোরালো হয়েছে। বিক্ষোভ সামাল দিতে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে বিকাশ ভবন। পুলিশে পুলিশে ছয়লাপ পুরো এলাকা। বিকাশ ভবনের ভিতরে এবং বাইরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। শুধুমাত্র বিকাশ ভবনের কর্মচারী ছাড়া অন্য কেউ ভিতরে ঢুকতে না পারেন, সেই দিকে নজর রাখা হয়েছে। প্রত্যেক কর্মীর পরিচয়পত্র যাচাই করার পরই বিকাশভবনে ঢোকার অনুমতি মিলেছে। আন্দোলনকারীরা যাতে বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করতে না পারেন সেই কারণে মূল গেট সহ বিভিন্ন জায়গায় নতুন করে ব্যারিকেড করল পুলিশ। বিকাশ ভবনের কর্মীদের যাতে ঢুকতে বা বার হতে অসুবিধে না হয় তারও ব্যবস্থা করছে তারা। পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয়েছে।

    বৃহস্পতিবার রাতে অবস্থান মঞ্চের পাশ দিয়ে বাইকবাহিনী ঘোরাফেরা করছিল বলে অভিযোগ চাকরিহারাদের। পুলিশকে বলা সত্ত্বেও তারা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ।