শুভেন্দু-র সাক্ষাতে যোগ্য চাকরিহারারা

0
131
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
একদিকে যখন এসএসসি-র নতুন চাকরিপ্রার্থীদের আন্দোলনে উত্তাল বিকাশভবন চত্বর। ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ সেরেছেন ২০১৬-র এসএসসির-র যোগ্য চাকরিহারারা শিক্ষক-শিক্ষিকারা।
সোমবার সকালে কলকাতায় রাজ্য বিজেপির কার্যালয় ৬ নং মুরলীধর সেন লেনে গিয়ে দেখা করেছেন। তাঁদের লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী, খবর সূত্রের। সেখানেই দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে আলাপচারিতা সেরে কথা বলে তাদের অবস্থা ও পরিস্থিতির খোঁজ নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বস্তুত, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬-র একলপ্তে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছিল।
এরপর আবারও বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নিয়েছে এসএসসি। যদিও তারপরও টালবাহানা অব্যাহতই রয়েছে।