
অ্যান্টিবায়োটিক থেকে প্রেসারের ওষুধ। আবারও গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে ৩৪ রকমের ওষুধ ওষুধ।
এই ৩৪ রকমের ওষুধ নিম্নমানের, জানিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ৩৪ টি ব্যাচ নম্বরের ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ফেল করা ওষুধের ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। নিম্নমানের ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক, ভিটামিন ট্যাবলেটও।
প্রেসারের ওষুধ, প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ইঞ্জেকশনও রয়েছে এই তালিকায়।




