গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment পূজায় টলিউডে অভিষেক নওশাবার

    পূজায় টলিউডে অভিষেক নওশাবার

    0
    259
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    জয়া আহসান, রাফিয়াথ রশিদ মিথিলার পর এবার টলিউডে অভিষেক হতে যাচ্ছে কাজী নওশাবা আহমেদের। আসছে দুর্গাপূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনিক দত্ত পরিচালিত,যত কাণ্ড কলকাতাতেই সিনেমা।যদিও সিনেমাটি নির্মিত হয়েছিল বছর দুয়েক আগে কিন্তু নানা কারণে সেটি আর আলোর মুখ দেখেনি।

    অবশেষে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ করেছে।সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যের ছায়ায়।মূল চরিত্রে রয়েছেন অভিনেতা আবির চ্যাটার্জি। সেখানে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে।এ বিষয়ে নওশাবা বলেছেন,সিনেমায় আবির চ্যাটার্জি ও তাঁর চরিত্র দুটি ফেলুদাভক্ত।এ কারণেই তাদের এক হওয়া। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্পে। তবে এটা কোনো গোয়েন্দা গল্প না। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে, আর প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।

    কাজী নওশাবা আহমেদ আরো বলেছেন, এই কাজটা তাঁর কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিক দত্ত-র টেক্সট পান, তারপর অডিশন দিয়ে যুক্ত হন। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করেন। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়, এটা কাজী নওশাবা আহমেদের জন্য বিশেষ আনন্দের।