চুপিসারে ভারত সফরে সস্ত্রীক রাজা চার্লস 

0
194

ভারতে ঘুরে গিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। কিন্তু সবটাই হল চুপিসারে।

সূত্রের খবর, সম্প্রতি বেঙ্গালুরুতে ৪ দিন ছিলেন রাজা চার্লস এবং রানি ক্যামিলা। তাদের এই ব্যক্তিগত সফর সম্পর্কে ঘুণাক্ষরেও টের পায়নি কোনও সংবাদমাধ্যম। যখন টের পাওয়া গেল, তার অনেক আগেই তাঁরা ভারত ছেড়ে ব্রিটেনে চলে গিয়েছেন। জানা গিয়েছে, শনিবার রাতে ব্রিটিশ রাজা তাঁর ব্যক্তিগত বিমানে বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে নামেন। তারপর সেখান থেকে সোজা চলে যান বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। সেখানেই ৪ দিন ছিলেন রাজা চার্লস এবং রানি ক্যামিলা। বিমানবন্দরে অবতরণের পর, গাড়ি করে যাবতীয় প্রোটোকল মেনে রাজা চার্লস এবং ক্যামিলাকে নিয়ে যাওয়া হয়েছিল সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। অবাক ব্যাপার হল, এতকিছুর পরেও জানাজানি হয়নি কোনও তথ্যই। কারণ সেই সময় ট্রাফিক এমন ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল যে, সাধারণ মানুষ যাতে ঘুণাক্ষরেও টের না পায় কোনও ভিভিআইপি যাচ্ছেন।যে স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা ৪ দিন কাটিয়েছেন, সেটি প্রতিষ্ঠা করেছিলেন ডঃ আইজ্যাক মাথাই নুরানাল।

তিনি হলেন ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম চিকিৎসক। বুধবার ভোরে বেঙ্গালুরু থেকে তাদের বিমান ফের টেকঅফ করে ব্রিটেনের উদ্দেশে। 

 
 
 
 
ছবি  সৌজন্যে : এক্স