প্যারীমোহন কলেজে অস্থায়ী কর্মী নিয়োগে প্রশ্ন 

0
295
ছবি সৌজন্যে : নিজস্ব
কসবাকাণ্ডে নাম জড়িয়েছে কলেজেরই অস্থায়ী কর্মীর। এই আবহে উত্তরপাড়া রাজা প্যারীমোহন কলেজে অস্থায়ী কর্মি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে, ২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত মোট ২৭ জনকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ১০ জন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল বলে জানা গিয়েছে। বাকিরাও তৃণমূলের সঙ্গে যুক্ত বলে স্থানীয় বাসিন্দারা বলছেন। হুগলি জেলা এসএফআই-এর সম্পাদক অর্ণব দাসের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা হলেই প্যারীমোহন কলেজে অস্থায়ী চাকরি পাওয়া যায়। দুর্নীতিবাজদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে এই কলেজ। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতা ইন্দ্রনীল দত্তর অভিযোগ, যারা তৃণমূলের ঝান্ডা ধরছে, তাদেরই এইভাবে কোনও বিজ্ঞপ্তি ছাড়া পরীক্ষা না নিয়ে কলেজে চাকরি দেওয়া হচ্ছে।
উত্তরপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলেছেন, সিপিএমের আমলেও এরকম অনেক চাকরি হয়েছে, যারা ইন্টারভিউ না দিয়ে চাকরি করেছে। এটা একটা ট্র্যাডিশন।