গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বাঙালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে : মনোরঞ্জন 

    বাঙালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে : মনোরঞ্জন 

    0
    125
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঙালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, বিধানসভায় এমনই মন্তব্য করেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। পশ্চিমবঙ্গে থাকলেও হিন্দি বলতে জোর করা হচ্ছে, এই ঘটনায় তাজ্জব তিনি।
    মনোরঞ্জনের স্পষ্ট কথা, পশ্চিমবঙ্গে দাঁড়িয়েও মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য হুমকির মুখে পড়তে হচ্ছে, হিন্দি বলতে বাধ্য করা হচ্ছে, যা ভীষণই উদ্বেগের। তিনি তো নিজের মাতৃভূমিরমাটিতে দাঁড়িয়ে রয়েছেন। অন্য রাজ্যে তো যাননি। সেখানে গেলে হিন্দি বলবেন। যদিও মনোরঞ্জন বলছেন, হিন্দি ভাষা নিয়ে তাঁর কোনও আক্রোশ বা অভিযোগ নেই। তিনি সেই ভাষাকেও পছন্দ করেন। কিন্তু বাংলায় দাঁড়িয়ে হিন্দি বলতে বাধ্য করার বিষয়টি কাম্য নয় বলে মত তাঁর। তিনি আরও বলেছেন, একবার বাংলাদেশ যাওয়ার সময়ে বিমানবন্দরে তাঁর সঙ্গে হিন্দিতে কথা বলেছিলেন এক কর্মী।
    তখন সেই নিয়ে তর্কাতর্কি হয়েছিল।পরবর্তী সময়ে আর এমন অভিজ্ঞতা না হলেও তাঁর পরিচিত অনেকেই এমন ঘটনার মুখে পড়েছেন বলে জানিয়েছেন বিধায়ক।