
বিজয় সেতুপতি, দক্ষিণে তাঁর ঝুলিতে রয়েছে একের পরে এক সফল ছবি। বলিউডেও এখন বেশ নামডাক অভিনেতা বিজয় সেতুপতির। অভিনেতার অভিনয় নিয়ে সর্বত্র আলোচনা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় বিজয়ের বিরুদ্ধে আঙুল তুলেছেন রাম্যা মোহন নামে এক মহিলা।
তিনি নিজের এক্স হ্যান্ডেলে অভিনেতার বিরুদ্ধে এক মহিলাকে হেনস্থার অভিযোগ তুলেছেন।টুইট করে জানিয়েছিলেন, বছরের পর বছর এক অজ্ঞাত পরিচয় মহিলাকে ব্যবহার করে গিয়েছেন অভিনেতা। সেই মহিলার শেষমেষ ঠাঁই হয়েছে পুননির্বাসন কেন্দ্রে। তিনি লিখেছেন,বিজয় সেতুপতিকে ভগবান রূপে পুজো করা হয়। কিন্তু তাঁর আসল রূপ তো কেউ দেখেনি। যদিও সেই টুইট খুব বেশি ক্ষণ থাকেনি সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে। কিছু ক্ষণের মধ্যে মুছে দেওয়া হয়। সেখানে রাম্যা লিখেছিলেন, দক্ষিণে মাদক সেবন এবং কাস্টিং কাউচ খুব একটা বড় ব্যাপার নয়। একটি মেয়েকে আমি চিনি তাঁর এমন পরিণতি হয়েছে যা চোখে দেখা যায় না। যৌন হেনস্থা থেকে টাকা পয়সার তছরুপ— সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত অভিনেতা। এই পোস্টটি পরে কেন মুছে দেন রাম্যা? তিনি জানিয়েছেন, নিজের মাথা ঠিক রাখতে না পেরে সবটা উগরে দিয়েছেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে মেয়েটির ঘটনা বর্ণনা করেছেন তাঁর কোনও সমস্যা হতে পারে।সেই মেয়েটির নিরাপত্তার কথা ভেবে নিজের টুইট মুছে দেন রাম্যা।প্রসঙ্গত, এক সময় দারিদ্র্যের মধ্যে কেটেছে বিজয়ের।
তাই খুব বড় স্বপ্ন না থাকলেও, দারিদ্র্য থেকে বেরতে চাইতেন তিনি। অভিনয়ে পা রাখার আগে, অ্যাকাউন্ট্যান্ট-এর কাজ পেয়েছিলেন বিজয় সেতুপতি।কিন্তু আশানুরূপ বেতন না থাকায় পরিবারকে সেই ভাবে সাহায্য করতে পারেননি। অভিনয়ে আসার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি বিজয় সেতুপতিকে।








