সওকতের শিক্ষাগত যোগ্যতায় প্রশ্ন, থানায় অভিযোগ

0
66
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহপ্রকাশ করে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস। তাঁর দাবি তিনি ভুয়ো শংসাপত্র চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা।

২০২৬-এ বিধানসভা ভোটে সওকত মোল্লাকে ভাঙড়ের প্রার্থী করে তৃণমূল। নির্বাচনী হলফনামায় তিনি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর দেখিয়েছিলেন। সিঙ্ঘানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেছেন বলে হলফনামায় জানায় সওকত মোল্লা। আর তাতেই সন্দেহ অভিজিৎ দাসের। তাঁর অভিযোগ একজন জনপ্রতিনিধি কীভাবে বিধায়কপদ সামলাতে সামলাতে রেগুলার কোর্সে রাজস্থান থেকে এমএ পাস করেছেন। তিনি ক্লাসে যোগ দিতে বিমানে যেতেন।

ওঁর দলের নেত্রীই বলেছেন জীবনতলায় বোমা বাঁধতেন। সেই ব্যক্তি কমিশনে কখনও এইচএস পাস, কখনও বলছেন এমএ। এই বিষয়ে তদন্তের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ দাস।