কোটা আন্দোলন : নির্মমভাবে মৃত্যু মাসুদ পারভেজ ভুঁইয়ার

0
184
Quota movement brutal death of Masud Parvez Bhuiyan
Quota movement brutal death of Masud Parvez Bhuiyan
কোটা সংস্কার আন্দোলনের সময় ছুটিতে থাকা অবস্থাতেই সাদা পোশাকে রাজধানীর রামপুরায় হামলাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যু হয়েছিল পিবিআইয়ের পরিদর্শক মাসুদ পারভেজ ভুঁইয়ার। পরিবার সূত্রে খবর, মাসুদের সারা শরীরজুড়ে অস্ত্রের কোপ আর রড দিয়ে পেটানোর জখমের দাগ ছিল।
আন্দোলনের মধ্যে ১৮ জুলাই কয়েক হাজার মানুষ গিয়ে তালা ভেঙে মাসুদের কর্মক্ষেত্র নারায়ণগঞ্জের পিবিআই কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ছুটিতে রামপুরার বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় ছিলেন। ১৯ জুলাই বাসা থেকে বেরনোর পর তিনি হামলার শিকার হন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের সদস্যরা এখনও বুঝে উঠতে পারছেন না, কেন তাকে হত্যা করা হল? কারণ, ছুটিতে থাকায় সেদিন তিনি ডিউটিতে ছিলেন না। সাদা পোশাকে ছিলেন। পরিকল্পিত হত্যার অভিযোগও করেছেন। তাঁর বাড়িতে বর্তমানে সুনশান নিরবতা। বাড়ির একটি ঘরে খাটে শুয়ে ছিলেন গুলজান বেগম। তার পাশেই দেয়ালে ফ্রেমবন্দি মাসুদের দুটি ছবি। সাদাকালো ছবি হাতে নিয়ে বারবার আদর করছিলেন গুলজান বেগম। পরিবারের সদস্যরা জানান, ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাকহীন, স্তব্ধ হয়ে গেছেন গুলজান বেগম। মাসুদের এমন হত্যায় গ্রামে শোকের ছায়া।