গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বেকসুর খালাস চেয়ে কোর্টে আর জি করের দোষী সঞ্জয়

    বেকসুর খালাস চেয়ে কোর্টে আর জি করের দোষী সঞ্জয়

    0
    195
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বেকসুর খালাস করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন আর জি করকাণ্ডের দোষী সঞ্জয় রায়।তাঁর মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট।
    বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায় সিভিআইয়ের দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটিও জুড়ে শুনানি হবে। সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি রয়েছে। বুধবার হাইকোর্ট-এও জানিয়েছে নির্যাতিতার পরিবার চাইলে এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে। সঞ্জয় রায়ের আইনজীবী কৌশিক গুপ্তর বক্তব্য কিছু সাক্ষ্যপ্রমাণের ওপর নির্ভর করে অভিযোগ প্রমাণিত হয় না। কলকাতা হাইকোর্টে সঞ্জয় সিবিআই তদন্তকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ করেছে। শিয়ালদহ আদালত বিচারপ্রক্রিয়াও সঠিক হয়নি বলে দাবি তাঁর। সঞ্জয় রায়ের বক্তব্য শুধু তার সিন অফ ক্রাইমে যাওয়ার সুযোগ ছিল, এটা ভেবে নিয়েছে তদন্তকারীরা। সেটা সমর্থনযোগ্য নয়। আর জি করকাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে সিবিআই।
    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দোষীর মৃত্যুদণ্ডের জন্য আবেদন করা হয়েছে। এই অবস্থায় বেকসুর খালাস চেয়ে হাইকোর্টে পাল্টা মামলা করেছেন সঞ্জয়।