
আর জি করকাণ্ডের ফাইল খুলতেই রাজ্যপালের নির্দেশে চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রস্তুতি শুরু করছে স্বাস্থ্যভবন। আরজি করকাণ্ডের পর থ্রেট কালচার সহ একাধিক অভিযোগ ওঠে অভীক দে-র বিরুদ্ধে।
কীভাবে সার্ভিস কোটায় স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন অভীক দে। তাও তদন্ত করে দেখা হবে অভয়াকাণ্ডের পর অভীক দে-র বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিয়োডায়াগনসিস বিভাগের প্রাক্তন আরএমও অভীক দে। পরে এসএসকেএম হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের স্নাতকোত্তর ট্রেনি হন। আর জি করকাণ্ডের পর তাকে সাসপেন্ড করা হয়। ২০২৪-র ৯ অগাস্ট চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর সরকারি হাসপাতালে থ্রেট কালচারে নাম জড়ায় অভীক দে-র। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ওই চিকিৎসকের ঘটনাস্থলে উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল।
সেই সময় প্রেস মিট করে বর্তমানে সাসপেন্ডেড আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় অভীক দে-র ছবি দেখিয়ে দাবি করেছিলেন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে। যদিও পরবর্তীতে সবটাই প্রকাশ্যে আসে। ওই বছরেই ৫ সেপ্টেম্বর অভীক দে-কে সাসপেন্ড করা হয়।
