মণিপুরে জলাতঙ্ক আতঙ্ক, চূড়াচাঁদপুরকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা

0
127
ছবি সৌজন্যে : এক্স
অশান্ত মণিপুরের চূড়াচাঁদপুরে এবার জলাতঙ্ক নয়া আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে ১৯৮৭ সালের মহামারি ডিজিজ অ্যাক্ট অনুযায়ী ওই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, কেস রিপোর্টের ভিত্তিতে চূড়াচাঁদপুর সাব-ডিভিশনের নিউ জোভেঙ্গ গ্রামকে প্রাথমিক হটস্পট হিসাবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।
জেলাশাসক ধারণ কুমার এস নির্দেশিকা জারি করে জানিয়েছেন, জলাতঙ্ক ছড়িয়ে পড়া আটকাতে পোষ্যদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইরে থেকে কোনও পোষ্য ওই গ্রামের ভিতর যেন না আসে এবং ভিতর থেকে কোনও পোষ্য যেন গ্রামের বাইরে না আসে। এখানেই শেষ নয়, জলাতঙ্ক নির্মূল করতে ওই গ্রামের রাস্তার এবং বাড়ির প্রতিটি কুকুরকে র‍্যাবিসের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।