গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home North 24Pgs বাংলাদেশে ফিরলেই গ্রেফতারির আশঙ্কা রবীন্দ্র-র

    বাংলাদেশে ফিরলেই গ্রেফতারির আশঙ্কা রবীন্দ্র-র

    0
    99
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলাদেশে ফিরলে গ্রেফতার হতে পারেন। এদেশে বসে আশঙ্কাপ্রকাশ করেছেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এস নিউজকে দেওয়া এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন কোনও হুমকিই তাঁকে চিন্ময়কৃষ্ণ-র হয়ে সওয়ালে আটকাতে পারবে না।

    ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করবেন। রবীন্দ্র ঘোষ বলেছেন কেন তিনি ভারতে বিভিন্ন টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন। তাতে বিরক্ত সেদেশের তত্ত্বাবধায়ক সরকারের লোকজন। কিন্তু একজন মানবাধিকার কর্মী হিসেবে মানবতাকে প্রতিষ্ঠিত করাই তাঁর কাজ।

    শুধু সংখ্যালঘু নয়, বাংলাদেশের সংখ্যাগুরুদের অধিকার নিয়ে তিনি কাজ করেছেন। রবীন্দ্র ঘোষ জানিয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কোনওকিছুই বাধা হতে পারে না।