যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মঞ্চে গোলাপ হাতে ‘রবীন্দ্রনাথ’

0
141
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার চাকবিহারা যোগ্য শিক্ষকদের অবস্থান মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি হাতে চাকরিহাবাদের গোলাপ ফুল তুলে দিয়েছেন।

তবে পুলিশ গোলাপ ফুল নেয়নি। প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছে আইএনটিইউসি। প্রতীকী রবীন্দ্রনাথের কথায় শিক্ষকদের মারধর করা, অপমান করা মানেই শিক্ষাকেই অপমান করা। বৃহস্পতিবার বিকাশভবনের সামনে পুলিশ এটাই করেছে। পুলিশের কার্যকলাপের প্রতিবাদ জানাতে এবং শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিতে এই অভিনব উদ্যোগ।

তিনি আরও বলেছেন এরাজ্য শান্তি, সম্প্রীতির জায়গা। সেই বার্তা পুলিশকে আরও একবার মনে করিয়ে দিতে চেয়েছেন।