বাইশে শ্রাবণ পালিত বিশ্বভারতীতে

0
582
Bishe Shravan is celebrated in Visva Bharati
Bishe Shravan is celebrated in Visva Bharati

বাইশে শ্রাবণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে প্রথা মেনে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনা এবং কবিকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে বিশ্বভারতীতে।

কবির প্রয়াণ দিবসে বিশেষ উপাসনায় উপস্থিতি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল, শিক্ষক, কর্মী, পড়ুয়া, আশ্রমিকেরা। এ দিন সঙ্গীত পরিবেশন, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়েছে।  এরপর সমবেত পড়ুয়া, অধ্যাপক, কর্মী, রবীন্দ্রভবনের কবির বাসভবন উদয়নগৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুস্পার্ঘ্য অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে। রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে এ রাজ্যের পাশাপাশি শান্তিনিকেতনও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে প্রিয় কবির তিরোধান দিবস। এদিকে কবিগুরুকে এক্স পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি তাকে ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।