
বাংলাদেশের সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারিবাড়ি ভাংচুরের ঘটনায় প্রতিবাদে নেমেছে বিজেপি।
সোমবার বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে শিয়ালদহ স্টেশন থেকে বাংলাদেশ উপ দূতাবাস পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে। এরপরই বেগ বাগান মোড়ে মিছিল পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এক প্রকার ধস্তাধস্তি শুরু হয় পরে তা স্বাভাবিক হয়ে পাঁচ জনের প্রতিনিধি দল উপ দূতাবাসের কমিশনারের দেখা করেছেন ও একটি স্মারকলিপি দেন এবং বাংলাদেশ হাইকমিশনার আশ্বস্ত করে তারা বিষয়টি সঠিকভাবে দেখবে এবং একটি মেল নাম্বার দেয় সেখানে মেইল করতে বলে, দুই দেশের সঙ্গে যে আত্মিক যোগাযোগ সেটাও হাইকমিশনার বলে এবং তিনি চান পুনরায় আগের মত সব স্বাভাবিক হয়ে যাক পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের।
সমস্তকিছু সে ব্যবসা বাণিজ্য হক কিংবা পর্যটন সব যাতে স্বাভাবিক হয় সেটাও তিনি বক্তব্য করেন এমনটাই জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি।







