গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Hooghly রচনা ‘বোন’, কার্যত রণে ভঙ্গ অসিতের

    রচনা ‘বোন’, কার্যত রণে ভঙ্গ অসিতের

    0
    296
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রচনা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্বে কার্যত রণে ভঙ্গ দিয়েছেন অসিত মজুমদার। রবিবার অসিত মজুমদার রচনা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে সম্বোধন করেছেন। আগামী দিনে সাংসদ এবং তিনি একসঙ্গে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য বিজেপি, সিপিএমকে দায়ী করেছেন।

    সাংসদ তহবিলের টাকায় চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি কাজ শুরু হতে স্কুলে গিয়ে ঝামেলা করেন বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় বিধায়ককে না জানিয়ে কেন এই কাজ হচ্ছে তা নিয়ে গালিগালাজ করেছিলেন।

    সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে এমনই অভিযোগ করেছিলেন স্কুলের প্রধান শিক্ষিক ক্ষমতা থাকলে কাজ বন্ধ করে দেখান। প্রকাশ্যে মুখ খুলে কার্যত অসিত মজুমদারকেই চ্যালেঞ্জ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।