গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Hooghly মহাকুম্ভে তর্পণ করে যোগীর প্রশংসায় রচনা

    মহাকুম্ভে তর্পণ করে যোগীর প্রশংসায় রচনা

    0
    327
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও। সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ স্নানে যোগ দিয়েছিলেন তিনি।

    পরনে গেরুয়া। ঝটিকা সফরে এলাহাবাদ ও বেনারস ঘুরে তিনি ফিরে গিয়েছেন দিল্লি। সেখানে চলছে সংসদের অধিবেশন।আর তারপরেই যে সময় তাঁর দল সংসদে সুর চড়িয়েছে যোগী সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পদপিষ্টের ঘটনায় কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশ সরকারকে, সে সময় রচনার গলায় শোনা গিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের প্রশংসা। বেজায় খুশি রচনা, উত্তরপ্রদেশ সরকারকে সাধুবাদ জানিয়েছেন সুন্দর ব্যবস্থাপনার জন্য। রচনার কথায়, এ এক দারুণ অভিজ্ঞতা। ব্যবস্থাপনা তুলনাহীন, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। সেটা ঘটেছে। কিন্তু কুর্নিশ জানাবেন আয়োজকদের। কোটি কোটি মানুষের শৌচাগার থেকে শুরু থাকার ব্যবস্থা, জলে নেমে যাতে কেউ ডুবে না যান, সে জন্য সুরক্ষার ব্যবস্থা করা,এ এক বিরাট কর্মযজ্ঞ।একটা দুর্ঘটনা ঘটার পর উত্তরপ্রদেশ সরকার কিন্তু আরও বেশি তৎপর ও সর্তক হয়ে গিয়েছে। উল্লেখ্য,দিন কয়েক আগে, মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের, অগণিত মানুষের খোঁজ নেই। সরকারি হিসাব বলছে, মৃত্যু হয়েছে মাত্র ৩০ জন মানুষের। কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। অভিযোগ, মৃতের সংখ্যা লুকোচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকার।

    এ নিয়ে উত্তাল হয়েছে সংসদ। আর ঠিক তখনই মহাকুম্ভ নিয়ে আপ্লুত তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।