গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণ, ৪ জনের জেল

    ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণ, ৪ জনের জেল

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ন্যায়বিচার পাওয়া শুরু করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার সঙ্গে বর্ণবাদী আচরণ করা ব্যক্তিদের শাস্তি দেওয়া শুরু করেছেন আদালত।সেই ধারাবাহিকতায় এবার আরো ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন রিয়ালের আদালত।হেইট ক্রাইমের প্রমাণ পাওয়ায় চারজনকে ১৪ থেকে ২২ মাসের জেল দিয়েছে আদালত।তাদের বিরুদ্ধে অপরাধ ২০২৩ সালে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যেকার কোপা দেল রের ম্যাচের আগের ভিনিসিয়ুসের প্রতিকৃতি বানিয়ে তাতে ২০ নম্বর জাসি পরিয়ে ব্রিজের নিচে ঝুলিয়ে দেওয়া হয়।

    সঙ্গে ব্যানারে লেখা ছিল, রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।এই ঘটনার পরে ওই বছরের শেষ দিকে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরেই দোষী সাবস্ত্য করে রায় দিয়েছে রিয়াল মাদ্রিদের আদালত।রায়ে জানানো হয়েছে,বর্ণবাদী অপরাধের জন্য একজনকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে হুমকি দেওয়ায় আরো ৭ মাসের জেল দেওয়া হয়েছে।বাকি তিনজনকে বিদ্বেষমূলক অপরাধের জন্য সাত মাসের সঙ্গে হুমকি দেওয়ায় আরো ৭ মাস বাড়তি দেওয়া হয়েছে।সঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে।প্রথমজনকে ১ হাজার ৮৪ ইউরো আর বাকি তিনজনকে ৭২০ ইউরো জরিমানা করা হয়েছে।

    তবে ভিনিসিয়ুস, রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে লিখিত আবেদন করায় চারজনেরই কারাদণ্ডের শাস্তি স্থগিত থাকবে।শাস্তি স্থগিত থাকলেও ভিনিসিয়ুসের বাড়ি এবং রিয়ালের অনুশীলন মাঠের এক হাজার মিটারের মধ্যে আসতে পারবেন না দোষীরা।অন্যদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আয়োজিত ম্যাচ তো দেখতে পারবেনই না সঙ্গে ম্যাচের আগে-পরে চার ঘণ্টা স্টেডিয়ামের মধ্যে থাকতে পারবেন না।