গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ‘জাতিবিদ্বেষী’ মন্তব্য! ক্ষোভপ্রকাশ সূর্য কান্তর 

    ‘জাতিবিদ্বেষী’ মন্তব্য! ক্ষোভপ্রকাশ সূর্য কান্তর 

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স

    সোশ্যাল মিডিয়ায় জাতিবিদ্বেষী মন্তব্য ছড়িয়ে পড়েছে তাঁর নামে। নজরে আসার পরেই তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এই ধরনের প্রবণতাকে নীচ, নির্লজ্জ এবং ক্ষতিকর আখ্যাও দেন তিনি।

    সংবাদ সংস্থা-কে দেওয়া বিবৃতিতে প্রধান বিচারপতি জানিয়েছেন, এই ভাবে মনগড়া উক্তি তৈরি করে তা বিচারব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠানের নামে চালানোর চেষ্টা আসলে আইনের শাসন এবং বিচারবিভাগের উপর মানুষের আস্থাকেই নাড়িয়ে দেয়।

    প্রধান বিচারপতির কথায়, একটি কাল্পনিক উক্তি তৈরি করে তা বিচারবিভাগের সর্বোচ্চ পদের নামে প্রচার করা চরম অসততা, ইচ্ছাকৃত ভাবে সমাজে উত্তেজনা সৃষ্টি এবং সাংবিধানিক মূল্যবোধের অবমাননার শামিল। সম্প্রতি, এক্স হ্যান্ডলে একটি অ্যাকাউন্ট থেকেই একটি পোস্ট করা হয়েছিল। তাতে দাবি করা হয়, প্রধান বিচারপতি কান্ত বলেছেন, কোনও একটি সমাজ থেকে কেউ আইএএস, আইপিএস, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও যদি তারা নিজেদের শোষিত হিসেবেই দেখতে চায়, তবে সেই দোষ ব্রাহ্মণদের নয়। বরং ওই সমাজের মানসিকতার।