
কন্যাবধ করেছেন, তাঁকে ফাঁসি দেওয়া হোক। মেয়ে খুন করে হেফাজতে কান্নায় ভেঙে পড়েছেন রাধিকার বাবা। মাত্র ২৫ বছর বয়সি রাজ্যস্তরের টেনিস তারকা রাধিকা যাদবকে গুলি করে খুন করেছেন তাঁর বাবা দীপক যাদব।
পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর হেফাজতে থাকাকালীন নিজের মৃত্যুদণ্ডের অনুরোধ করে ভেঙে পড়েছেন। রাধিকার কাকা বিজয় যাদব বলেছেন তাঁর দাদা বলেছেন তিনি কন্যাবধ করেছেন। যদি ফাঁসির বিধান থাকে, তাহলে যেন তাঁকে ফাঁসিই দেওয়া হয়। গুরুগ্রামে রান্না করার সময মেয়েকে পিছন থেকে গুলি করে খুন করেন রাধিকার বাবা দীপক যাদব।
জেরায় দীপক পুলিশকে জানিয়েছে সমাজে তাঁর সম্পর্কে বলা হচ্ছিল তিনি নাকি মেয়ের উপার্জনে জীবন চালান। এই অপমান সহ্য করতে না পেরেই এমনকাণ্ড ঘটিয়েছেন। তবে খুনের ঘটনায় রাধিকার মাও জড়িত কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ।
