গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National বয়ান দিতে চাইছেন না রাধিকার মা! রহস্য

    বয়ান দিতে চাইছেন না রাধিকার মা! রহস্য

    0
    129
    ছবি সৌজন্যে : এক্স
    পরিকল্পনা করেই মেয়েকে খুন করেছেন। পুলিশের কাছে এমনই দাবি করেছেন হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের বাবা দীপক যাদব। কিন্তু এই ঘটনায় রাধিকার মায়ের ভূমিকা পুলিশকে ভাবাচ্ছে। মেয়ে খুন হয়ে গেলেন, অথচ তিনি এ বিষয়ে কিছু জানতেন না, এমনকি কী ঘটছে তা-ও জানতে পারেননি! এখানেই তদন্তকারীদের সন্দেহ বাড়ছে।
    রাধিকার মা মঞ্জু যাদব পুলিশকে বয়ান দিতে অস্বীকার করেছেন। ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর জ্বর এসেছিল, ঘরে শুয়ে ছিলেন। তাই কিছুই দেখেননি। তদন্তকারীদের একটি সূত্র বলছে, বাড়ির দোতলায় রাধিকাকে গুলি করে খুন করা হয়। তদন্তকারীরা জানাচ্ছেন, দীপক দাবি করেছেন, রাধিকাকে পরিকল্পনা করেই খুন করেছেন। তা হলে রাধিকার মা মঞ্জুও কি এই পরিকল্পনার কথা জানতেন?
    আর সে কারণেই কি কোনও কিছু গোপন করার চেষ্টায় বয়ান দিতে অস্বীকার করছেন? গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক সন্দীপ কুমার বলেছেন, দীপকের কাছে জানতে চাওয়া হয়েছিল মেয়েকে খুনের কথা তাঁর স্ত্রী জানতেন কি না। তবে দীপক এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি। বিষয়টি এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেছেন। তবে মনে হচ্ছে, এই ঘটনা যে ঘটবে মঞ্জু যাদব কিছু একটা আঁচ পেয়েছিলেন।