
এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর সম্ভাব্য সংকেত পাওয়ার আশায় আমাদের সৌরজগতের বাইরের এক নক্ষত্রকে স্ক্যান করছেন বিজ্ঞানীরা।ট্র্যাপিস্ট-ওয়ান নামের ওই তারা ব্যবস্থায় গবেষকরা কিছু খুঁজে পাননি,যদিও এটি তাদের দীর্ঘতম অনুসন্ধান ছিল।
তবে গবেষকরা আশা করছেন, তাদের এ কাজ ভবিষ্যতে গিয়ে মানুষকে এলিয়েনের সংকেত খুঁজে দিতে সাহায্য করবে।ট্র্যাপিস্ট- ওয়ান ঠাণ্ডা লাল রঙের বামন তারাটির অবস্থান প্রায় ৪০ আলোকবর্ষ দূরে।এর আশপাশে থাকা গ্রহগুলো এলিয়েন খোঁজার আদর্শ জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এর মধ্যে অনেক গ্রহের পরিবেশই সম্ভবত জীবনধারণে সহায়ক।এলিয়েনের জীবন নির্দেশ করে এমন রেডিও সংকেত খুঁজে পেতে গবেষকরা অ্যালেন টেলিস্কোপ অ্যারে দিয়ে তারা ব্যবস্থাটিকে টানা ২৮ ঘণ্টা ধরে স্ক্যান করেছেন। এতে তারা প্ল্যানেট-প্ল্যানেট অকালটেশন বা, পিপিও নামে পরিচিত এক ঘটনার দিকে মনযোগ দিয়েছেন। যখন বিভিন্ন গ্রহ একে অপরের সামনে দিয়ে চলাফেরা করে, তখন এমনটি ঘটে থাকে। আর গ্রহগুলোর মধ্যে রেডিও সংকেত আদান প্রদান শনাক্ত করার আদর্শ মূহুর্তও এটি।গবেষণা দলটি এমন কোটিরও বেশি সংকেত পেয়েছেন, যার মধ্যে ১১ হাজার সংকেত তাদের বিবেচনায় বিস্তারিত বিশ্লেষণযোগ্য ছিল।
আর সেইসব সংকেতের দু’ হাজার দু’শ ৬৪টি ঘটেছিল পিপিও’র সময়।তবে এদের কোনোটি ভিনগ্রহের কোনো প্রাণী থেকে আসেনি।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক
