বহরমপুরে র‌্যাগিং, ৫ ছাত্রকে হস্টেল ছাড়া করল কর্তৃপক্ষ 

0
256
ছবি সৌজন্যে : নিজস্ব
র‌্যাগিংয়ের অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুরে কলেজ হস্টেল থেকে ৫ ছাত্রকে তাড়িয়ে  দেওয়া  হয়েছে । হোস্টেলের সেকেন্ড সেমিস্টারের ছাত্ররা ফোর্থ সেমিস্টারের ছাত্রদের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ করে।
কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে সরাসরি ইউজিসির কাছে অভিযোগ জানায় তাঁরা। এরপরেই ইউজিসির অ্যান্টি র‌্যাগিং সেলের তরফে কলেজ কর্তৃপক্ষকে মেল করে ব্যবস্থা নিতে বলা হয়।
এরপরেই কলেজ কর্তৃপক্ষ  তদন্ত শুরু করে। তাতেই উঠে আসে ৫ ছাত্রের নাম। এরপরেই অভিযুক্ত ৫ ছাত্রকে কলেজ হস্টেল থেকে বের করে দেওয়া হয় ।