
আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে! অভিযোগ, চার ঘণ্টারও বেশি সময় ধরে ফিল্ম স্টাডিজের এক ছাত্রকে ঘরে বন্দি করে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আক্রান্ত ছাত্রের মাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ছাত্রকে হুমকি দিয়ে জোর করে কিছুই হয়নি মুচলেকাও লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুকে পোস্টও দিতে হয়েছে। ফিল্ম স্টাডিজ দ্বিতীয় বর্ষের ওই ছাত্র অ্যান্টি র্যাগিং কমিটির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। এর আগে ক্যাম্পাসে র্যাগিং কালচারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদও করেছিলেন আক্রান্ত ছাত্র। অভিযোগ, তখন থেকেই তিনি র্যাগারদের টার্গেট। দু’বছর আগে প্রথম বর্ষের ছাত্র-র র্যাগিং, যৌন হেনস্থা ও মৃত্যুতে নাম জড়িয়ে রয়েছে এঁদের অনেকেরই।
শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও দোষীসাব্যস্ত এঁরা। তবে আদালতের রক্ষাকবচ থাকায়,ইউনিভার্সিটি কোনওভাবেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি।
