
দেশজুড়ে প্রবল প্রতিবাদের মুখে পরে ১০ মিনিট ডেলিভারী সার্ভিস বন্ধ করেছে ডেলিভারি সংস্থা ব্লিঙ্কিট। এবার ‘গিগ’ কর্মীদের সঙ্গে সেই সাফল্য উদযাপন করলেন দিল্লির সাংসদ রাঘব চাড্ডা।
সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেছেন, সম্প্রতি আমি ডেলিভারি এজেন্ট হিসাবে একটা দিন কাটিয়েছি। ১০ মিনিটের ডেলিভারি প্রতিশ্রুতির ফলে সৃষ্ট চাপ, ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলি আমি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। ১০ মিনিটের ডেলিভারি বন্ধ এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। ডেলিভালি এজেন্টদের টি-শার্ট, জ্যাকেট, ব্যাগে ১০ মিনিট লেখা থাকে। গ্রাহকের স্ক্রিনে টাইমার পর্যন্ত চলে। একটি একটি বিপুল চাপ। অত্যন্ত ভয়ানক।
এই পদক্ষেপের ফলে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। সত্যমেব জয়তে। আমাদের জয় হয়েছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তাও পোস্ট করেছেন তিনি। প্রসঙ্গত , সংসদের শীতকালীন অধিবেশনে ই কমার্স সংস্থা গুলির ১০ মিনিট ডেলিভারি নিয়ে সরব হয়েছিলেন তিনি। তাদের আর্থিক নিরাপত্তা ও জীবনের সুরক্ষা প্রভৃতি বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।








