প্রিয়াঙ্কার পরামর্শেই বিজেপিতে রাঘব?

0
41
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শেই নাকি রাঘব চড্ডা আম আদমি পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।প্রিয়াঙ্কা চোপড়ার প্রভাবে এই সিদ্ধান্ত এসেছে,এমনই দাবি করেছেন নভজোত কৌর সিধু।

তার বক্তব্য, আপ থেকে বেরোনোর পর থেকেই রাঘব চড্ডাকে নিয়ে জল্পনা চলছিল। বর্তমানে পরিণীতি চোপড়ার স্বামী রাঘব কি সত্যিই শ্যালিকার প্রভাবে দল বদল করেছেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।নভজোত কৌরের দাবি অনুযায়ী, প্রিয়াঙ্কা নাকি আগে থেকেই বুঝতে পেরেছিলেন রাঘবের সঙ্গে আপের সম্পর্ক খারাপ হচ্ছে এবং পরিস্থিতি ভালো ছিল না।এমনকি তার বিরুদ্ধে তদন্তমূলক পদক্ষেপের আশঙ্কাও তৈরি হয়েছিল বলে তিনি দাবি করেন।এই অবস্থায় পারিবারিক বিষয় মাথায় রেখে প্রিয়াঙ্কা নাকি এগিয়ে এসে রাঘবকে সহায়তা করেন।আরো দাবি করা হয়েছে, প্রিয়াঙ্কার নাকি বিজেপির অন্দরে ভালো যোগাযোগ রয়েছে এবং তিনি রাঘবের জন্য রাজনৈতিক স্তরে কথাবার্তাও শুরু করেন।এরপরই নাকি রাঘব পদ্মশিবিরে যোগ দেন,এমনটাই দাবি করেছেন নভজোত কৌর।তবে এই পুরো বিষয় নিয়ে এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া বা রাঘব চড্ডা—কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাঘবকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, এই ঘটনার পর তার ফলোয়ার সংখ্যা প্রায় ২০ লাখ কমেছে।বিজেপিতে যোগদানের পর তিনি একটি লাইভ করেন, যার পর থেকেই আরো বেশি সমালোচনার মুখে পড়েন রাঘব চড্ডা।